প্রেমীরা তাদের দেশের বাড়িতে পুনরায় মিলিত হয়েছে
1. যদি তুমি আমার ভাইয়ের মত হতে, য়ে আমার মায়ের স্তন্য পান করেছে, তাহলে আমি যদি তোমাকে বাইরে দেখতে পেতাম, আমি তোমাকে চুম্বন করতাম এবং তখন কেউই কিন্তু আমাকে ঘৃণা করত না
2. আমি তোমাকে আমার মায়ের বাড়ীতে, তাঁর সেই ঘরে নিয়ে য়েতাম যিনি আমাকে শিক্ষা দিয়েছেন
3. তার বাঁ হাত আমার মাথার নীচে এবং তার ডান হাত আমায় জড়িয়ে ধরে
4. হে জেরুশালেমের কন্যাগণ, প্রতিজ্ঞা কর, যতক্ষণ না প্রস্তুত হই, ভালোবাসাকে জাগিও না
লেবাননে প্রেম নবায়ন
5. প্রিয়তমকে ভর করে মরুভূমির মধ্য দিয়ে ওই মেযেটি কে আসছে?যেখানে তোমার মা তোমায় জন্ম দিয়েছে, যেখানে তুমি জন্মেছিলে সেই আপেল গাছের নীচে আমি তোমায় জাগিয়ে ছিলাম
6. শীলমোহরের মত আমাকে তোমার হৃদয়ের ওপরে রেখো
7. বন্যা কখনও ভালোবাসাকে নির্বাসিত করতে পারে না
8. আমাদের একটি ছোট ভগিনী আছে
9. যদি সে একটা দেওয়াল হত, আমরা তার চারদিকে রূপোর মিনার গড়ে দিতাম
10. আমি একটি প্রাচীর, আমার স্তনদ্বয় মিনারের মত
11. বাল্-হামোনে শলোমনের একটি দ্রাক্ষা বাগান ছিল
12. শলোমন তুমি তোমার 1,000 শেকল রাখতে পারো
13. বাগানের ঐখানে তুমি বস, অনুগামীরা তোমার কথা শুনছে
14. প্রিয় আমার, পালিয়ে যাও